মূল অংশে যান

পায়ুপথের সমস্যা

এনাল ফিশার

মলদ্বারের ভেতরের চামড়ায় ছোট ফাটল বা ক্ষত হলে তাকে এনাল ফিশার বলে। এতে পায়খানার সময় ও পরে তীব্র, কাটার মতো ব্যথা হয়, কখনো অল্প রক্তও যায়। অনেক ফিশার খাদ্যাভ্যাস বদলানো ও ওষুধে সেরে যায়।

এনাল ফিশার

রোগ সম্পর্কে

শক্ত পায়খানা বা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থেকে সাধারণত ফিশার হয়, তবে ডায়রিয়া থেকেও হতে পারে। ব্যথার ভয়ে অনেকে পায়খানা চেপে রাখেন, এতে কোষ্ঠকাঠিন্য আর ফিশার দুটোই আরও খারাপ হয়।

চিকিৎসা

নতুন হওয়া বেশিরভাগ ফিশার আঁশযুক্ত খাবার, পর্যাপ্ত পানি, পায়খানা নরম করার ওষুধ, কুসুম গরম পানিতে বসা (সিটজ বাথ) এবং প্রেসক্রিপশনের মলমে সেরে যায়। কয়েক সপ্তাহেও না সারলে (ক্রনিক ফিশার) ছোট একটি প্রসিডিউর দরকার হতে পারে। সার্জন পরীক্ষা করে রোগ নিশ্চিত করবেন।

সাধারণ লক্ষণ

  • পায়খানার সময় তীব্র, কাটার মতো ব্যথা
  • পায়খানার পর কয়েক ঘণ্টা ধরে জ্বালাপোড়া
  • কয়েক ফোঁটা তাজা লাল রক্ত
  • পুরোনো ফিশারে মলদ্বারের পাশে ছোট চামড়ার গোটা

কখন ডাক্তার দেখাবেন

  • এক-দুই সপ্তাহের বেশি ব্যথা বা রক্ত যাওয়া
  • বারবার ফিশার হওয়া
  • রক্ত যাওয়ার সঙ্গে পায়খানার অভ্যাসে পরিবর্তন বা ওজন কমে যাওয়া

তীব্র ব্যথা, বমি, জ্বর বা বেশি রক্তক্ষরণ হলে দেরি না করে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান।

এই পাতার তথ্য সাধারণ ধারণার জন্য। ডাক্তারের সরাসরি পরামর্শের বিকল্প নয়।

ডাক্তার দেখাতে চান?

অনলাইনে অনুরোধ পাঠালে চেম্বার থেকে ফোন করে সময় নিশ্চিত করা হবে। চাইলে সরাসরি চেম্বারে ফোন করেও সিরিয়াল দিতে পারেন।

কল করুনঅ্যাপয়েন্টমেন্ট নিন